আজ আমরা দেখবো কিভাবে Photoshop ব্যবহার করে আমরা যে কোন স্থানের সাথে Match করে সামঞ্জস্যপূর্ণ টেক্সট লিখতে পারি। অনেক সময় আমরা ইন্টারনেটে সার্ফিং করার সময় বিভিন্ন পুরানো দেয়ালের উপর বা পুরানো কোন স্থানের উপর লেখা দেখি, এ লেখা গুলো দেখলে মনে হয় যেন এগুলো অনেক পুরানো লেখা কিন্তু আসলে ঐ লেখাগুলো পুরানো না। এই লেখাগুলো পরে ঐসব স্থানের উপর পরে লেখা হয়েছে। আপনিও হয়ত আপনার নাম এমন ভাবে ঐ সব দেয়ালের উপর লিখতে চান, এজন্যই আজকে আমার এই ফটোশপের টিউটোরিয়াল, এখানে আমি আপনাদের দেখাবে কিভাবে আপনারা যে কোন স্থাপনার সাথে ম্যাচিং করে লিখবেন। আজকে আমরা নিচের এই ছবিটি নিয়ে শুরু করবো

এবং যখন আমরা কাজ শেষ করবো তখন আমাদের ছবিটি এমন দেখতে হবে।

তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে কিভাবে আমরা এই কাজটি করতে পারি তা দেখে নিই।
প্রথমেই ফটোশপ ওপেন করুন এবং সেখানে যে স্থাপনা বা দেয়ালের উপর লিখতে চান সেটি ফটোশপে ওপেন করুন। তারপর Type tool এর মাধ্যমে আপনার কাঙ্খিত লেখাটি লিখুন। এই স্টেপ গুলো আপনারা করতে পারবেন বলেই ধরে নিচ্ছি। টাইপ টুল দিয়ে কোন কিছু লিখলে আপনার ডান পাশের লেয়ার প্যানেলটি নিচের ছবির মত দেখতে হবে।
নিচের ছবিতে দেখুন আমি PHOTOSHOP শব্দটা ও আমার সাইটের নাম iPagol.com লিখেছি। এখানে আপনি আপনার প্রয়োজনমতো অন্য কোন লেখা লিখতে পারেন।

উপরের ছবিটার দিকে লক্ষ করলেই যে কেউ কিন্তু বুঝতে পারবে যে, এই লেখাটা যে কোন একটা ফটো এডিটিং সফটওয়্যার দিয়ে করা হয়েছে। কিন্তু আপনি যদি এটাকে আরো কিছুটা রিয়েলস্টিক রূপ দিতে চান তাহলে আপনাকে অবশ্যই এর উপর আরো কিছু Effect প্রয়োগ করতে হবে।
এবার আপনারা Text Layer টা সিলেক্ট করুন এবং নিচের ছবিতে দেখানো Fx এর উপর ক্লিক করুন।
Fx এর উপর ক্লিক করলে নিচের মত মেনু আসবে এখান থেকে Blending Options Select করুন

Blending Options Select করার পর নিচের মত উইন্ডো আসবে এখানে আমাদের প্রয়োজনীয় অংশটুকু দেখুন লাল রঙ দিয়ে মার্ক করা আছে।

এই অংশটুকুই হল Blending এর প্রধান অপশন। এইটা দিয়েই আমরা আমাদের প্রয়োজনীয় কাজ করতে পারবো।

আপনারা একটু ভালভাবে লক্ষ করলে দেখতে পাবেন যে এখানে দুইটা Gradient এর মত Slider আছে, একটার উপর লেখা This Layer আর একটার উপর লিখা Underlying Layer. এখানে আসলে আমাদের This Layer নিয়ে কোন কাজ নেই আমরা আসলে Underlying Layer নিয়ে কাজ করবো। আপনাদের হয়ত মনে আছে এখন আমাদের Text Layer টি সিলেক্ট করা আছে আর এর নিচের Layerটিই হল আমাদের ছবির লেয়ার, তাই আমরা যদি এই Underlying Layer এর Slider টা move করি তাহলে আমাদের ছবির লেয়ার টেক্সট এর সাথে Blend হয়ে যাবে এবং আপনারা এটি নাড়াচাড়া করলেই দেখতে পাবেন আপনার ছবি ও টেক্সট এর কিভাবে পরিবর্তন হচ্ছে।
এবার নিচের ছবির মতন এই স্লাইডারটিকে কিছুটা ডানে সরিয়ে দিন এবং যেখানে এটি সবচেয়ে বেশি ম্যাচ করবে স্লাইডারটিকে সেই স্থানে রাখুন।

এবার দেখুন তাহলে আপনার মেইন ছবিটা কিছুটা এরকম দেখতে হবে

এবার আমরা এই ছবিটাকে আরো বেশি Realistic করবো এজন্য আপনাদের কিবোর্ড থেকে Alt key চেপে ধরে Black Sliderটি ডানে বামে টানুন তাহলে দেখবেন এটি Split বা দুটুকরো হয়ে গিয়েছে। এবার এটিকে বামে ডানে সরিয়ে আপনার পছন্দমত পজিশনে রাখুন বা নিচের ছবিতে দেখানো মানও ব্যবহার করতে পারেন।

এবার আবার একইভাবে Alt চেপে ধরে সাদা রঙের স্লাইডারটিকে দুটুকরো করুন। নিচের ছবি দেখুন

সবশেষে আমাদের ছবিটা এমন দেখতে হবে।

কি দেখেছেন ছবিটা এখন কত বেশি বাস্তবসম্মত দেখাচ্ছে? আমার বিশ্বাস আপনারা যদি ধীরে ধীরে এই কাজটি করেন তাহলে আমার চেয়ে আরো অনেক বেশি সুন্দর হবে।
এরকম আরো কয়েকটি ছবি


0 comments:
Post a Comment