Cool Social Media Sharing Touch Me Widget by Beautiful Blogger Widgets

Tuesday, July 23, 2013

MS Word দিয়েই তৈরি করুন আকর্ষণীয় Button(ওয়েবসাইটের জন্য):

0 comments
আজ আমি আপনাদের সাথে একটা tricks শেয়ার করব। যার মাধ্যমে আপনারা আপনাদের নিজস্ব ওয়েবসাইটের জন্য Button তৈরি করতে পারবেন। এর জন্য আপনাদের ফটোশপ জানার প্রয়োজন নেই। যারা ফটোশপ জানেন তারা জানে যে বাটন তৈরি করা সহজ হলেও অনেকগুলো কাজ করতে হয় যেমন ১ম এ একটি শেপ তৈরি করতে হবে। তারপর বিভিন্ন ধরনের changes এর মাধ্যমে Effects দিতে হয়। সবশেষে সুন্দরভাবে cut করে সেভ করতে হয়। এর জন্য অনেকখানি ফটোশপ এর কাজ জানতে হয়। যদিও আপনারা অনেকেই বলতে পারেন google search দিলে তো হাজার হাজার সুন্দর বাটন পাওয়া যায়, কেন কষ্ট করে বানানোর দরকার। একটা কথা মনে রাখবেন, নিজের বানানো জিনিসের একটা আলাদা মজা আছে এবং মন থেকেও অনেক শান্তি পাবেন। আমি অবশ্য ধরেই নিচ্ছি যারা টুকটাক net browse করতে পারে, তারা প্রায় সবাই ms word ও টুকটাক ব্যবহার করতে জানে। আমি দেখেছি, বাংলাদেশের অধিকাংশ মানুষের কম্পিউটারে হাতে খড়ি হয় ms word শেখার মাধ্যমে।
তাই যারা ফটোশপ জানেন না কিন্তু বাটন বানানো শিখতে চান, তারা MS Word 2007 এর মাধ্যমে খুব সহজেই আকর্ষণীয় ও নান্দনিক বাটন তৈরি করতে পারবেন। word এর আগের ভার্সনগুলোতেও বাটন একই ভাবে তৈরি করা যায়, কিন্তু যদি আপনি ২০০৭ বা এর পরের ভার্সনগুলো ব্যবহার করেন তাহলে আরো সুন্দর সুন্দর Effects পাবেন তাই এখানে ২০০৭ ভার্সন ব্যবহার করা হয়েছে। এছাড়াও আপনি ইচ্ছা করলে MS Powerpoint দিয়েও একই পদ্ধতি অবলম্বন করে বাটন বানাতে পারবেন। আমার মনে হয়, আমি একটু বেশি বকবক করে ফেললাম, তো যাই হোক আসুন কাজের কথায় আসি। 
MS word ওপেন করুন তাহলেই এরকম দেখতে পাব।



 নিচের ছবির মত অনেক ধরনের shapes দেখতে পাবেন। আমি এখানে Rounded Rectangle shape টা পছন্দ করেছি।



মাউস ড্রাগ করে এমন একটা শেপ তৈরি করুন।



Shapes Styles এ click করুন। এখন দেখুন যে কোন টার উপর কার্সর রাখলেই সেই effectটা আমাদের তৈরি করা Box এর উপর দেখা যাচ্ছে। এখান থেকে যেকোন একটা select করুন।



 এই ইমেজটা উপর Right Click করে Copy select করুন।



 তারপর আবার যে কোন ফাকা জায়গায় Right Click করে Paste select করুন।
ইমেজ। দেখুন আগের ইমেজটার আর একটা copy তৈরি হয়ে গিয়েছে।




২য় ইমেজটা Select করে আবার Shape Styles এ যাই।



 যে কোন একটা Effect select করি। এভাবে আমরা যত খুশি তত ভিন্ন ডিজাইনের বাটন তৈরি করতে পারি।

 ইচ্ছা করলে আমরা আরো effect খুব সহজেই দিতে পারি। যেমন ২য় ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় Shadow Effects থেকে যে কোন একটা ইফেক্ট দিতে পারি।
 ইচ্ছা করলে Insert > Word Art থেকে বিভিন্ন ধরনের text effect যোগ করতে পারি।
 আমি এখানে ৪টি বাটন তৈরি করেছি।
  এবার আসুন আমাদের কাজগুলো Save করি। Save করার সময়ই আসল কাজ করতে হবে। ছবিতে লক্ষ করুন, আমাদের Other formats এ click করছি।
 তারপর Save as type থেকে web page, filtered – select করুন ও Save এ click করুন।
 যেখানে Fileটা save করেছেন সেই Directory বা সেই স্থানে যান, এখানে ফাইলের নামেই একটি Folder দেখতে পাবেন। এর ভিতরে প্রবেশ করুন।

এখানে দেখুন আমাদের কাজ করা fileটা থেকে Button গুলো automatically আলাদা হয়ে Save হয়ে গেছে। আরও লক্ষ করুন, ফাইলগুলো gif extension এ save হয়েছে


এবং আপনি যদি এই ফাইলগুলো আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে চান, তাহলে সরাসরি এই ফাইলগুলোই ব্যবহার করতে পারবেন। কোন প্রকার Resize বা কাটাকাটির দরকার নেই।


সবাইকে ধন্যবাদ ভাল থাকুন।

0 comments:

Post a Comment