Cool Social Media Sharing Touch Me Widget by Beautiful Blogger Widgets

Thursday, July 25, 2013

ফটোশপ ব্যবহার করে আপনার যে কোন ছবিতে থ্রিডি popup effect দিন (পর্ব - ৩) শেষ

0 comments
বিশেষভাবে লক্ষ করুন এই স্টেপটা প্রথমে কিবোর্ড থেকে CTRL চেপে ধরুন এবং নিচের ছবিতে দেখানো স্থানে অর্থাৎ mask অংশের উপর ক্লিক করুন।

এখানে ক্লিক করার ফলে আমাদের পূর্বের সিলেকশনটা লোড হবে

 

 এবার আমরা আমাদের Flat Layer এর নিচে একটি লেয়ার তৈরি করবো এজন্য Ctrl চেপে ধরে New Layer icon এর উপর ক্লিক করে নেই।
 সাধারণত New layer icon এর উপর সরাসরি ক্লিক করলে এটা Selected Layer এর উপর একটি Layer তৈরি করে কিন্তু যদি CTRL চেপে ধরে ক্লিক করা হয় তাহলে এটি নিচে Layer Create করে । এবার আমরা Layer এর নাম double click করে বা অন্যভাবে Rename করুন এবং এই লেয়ার এর নাম দিন Shadow


 এবার আমরা Edit menu তে যাব তারপর Fill command দিবো


 নিচের মত উইন্ডো আসবে এখানকার মার্ক করা অংশগুলো খেয়াল করুন। Mode হিসেবে Normal, Opacity 100% এ দিন এবং কালার এ Black Select করে দিন।


এবার Ok করার পর Layer Panel এ লক্ষ করুন। এখান দেখুন দেখা যাবে লেয়ার এ কাল রঙ হয়েছে কিনা? কিন্তু আপনি কিন্তু মেইন ডকুমেন্ট এ এই পরিবর্তন দেখতে পাবেন না কারন এর উপর আরো অনেক লেয়ার আছে।

 পরবর্তীতে আমরা আবার এখানে ফেরৎ আসবো কিন্তু এখন আমরা flat layer টাকে একটু Curl করে নিবো। এবার flat layer এর mask অংশটুকুর উপর মাউস দিয়ে সিলেক্ট করুন। নিচের ছবি দেখুন


এবার আমরা মেইন লেয়ার ও মাস্ক লেয়ার এই দুটা অংশ বিছিন্ন করবো এজন্য আমাদের নিচের ছবিতে দেখানে শিকল icon এর উপর ক্লিক করুন


 এবার এটি photo থেকে Unlinked হয়ে গেলে Edit > Transform > Warp এ যান


 এবার এই ৪টি corner handles আপনি মাউস এর সাহায্যে একটু উপরের দিকে Drag করুন। এরকম করার ফলে আপনারা ছবির নিচে আমাদের সেই Shadow Layer এর কিছু অংশ দেখতে পাবেন। ছবিটি কাঙ্খিত পজিশনে আসলে কিবোর্ড থেকে Enter Press করুন।


 প্রথমেই Shadow Layer টি সিলেক্ট করুন।

এবার আপনারা menu bar এর filter এ যান এবং এখান থেকে Gaussian Blur সিলেক্ট করুন। অর্থাৎ

Filter > Blur > Gaussian Blur select করতে হবে, সিলেক্ট করলে নিচের মত উইন্ডো আসবে। এখান থেকে Radius এর মান ১০.১ দিয়ে ওকে করুন

তারপর আমাদের ছবিটা নিচের মত দেখতে হবে।


এবার আমরা এটিকে আরো বেশি Realistic করার জন্য এই লেয়ার এর অপাসিটি কমিয়ে দিবো


Opacity Lower করে দিলে আমাদের ছবিটা নিচের ছবির মত দেখতে হবে।


এবার Shadow টাকে আর একটু Reshape করবো যাতে এটা আরো বেশি সুন্দর লাগে দেখতে এজন্য আমরা Shadow লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় Edit > Free Transform এ যাব অথবা CTRL+T press করুন

এবার ছবিতে মার্ক অংশগুলো লক্ষ করুন এই পয়েন্টার গুলো ধরে আমরা Shadow layer টাকে আর একটু ছবির ভিতর ঢুকিয়ে দিবো।


কাঙ্খিত ফলাফল আসলে কিবোর্ড থেকে Enter Press করুন। তাহলে আমাদের ছবিটা নিচের মতন দেখাবে


এবার আমরা ছবির Background Gradient এর color পরিবর্তন করবো। এজন্য আমাদের এবার আমরা আমাদের লেয়ার প্যানেল ওপেন করে এর Gradient Fill লেয়ার এর উপর ছবিতে মার্ক করা অংশে ডাবল ক্লিক করবো।

তাহলে Gradient Fill editor dialog box আবার ওপেন হবে যেমন আমরা এই টিউটোরিয়ালে আগেও দেখেছি। ছবিতে দেখানো স্থানে ক্লিক করি


নিচের মত Gradient color editor open হবে এখান থেকে ছবিতে দেখানো Slider এর উপর ডাবল ক্লিক করবো


এর ফলে আমাদের মাউস পয়েন্টার টি কালার পিকার এ পরিবর্তিত হবে আমরা এবার ছবির উপর আমাদের পছন্দসই একটি কালার উপর ক্লিক করবো।


তারপর আমরা Gradient Editor থেকে Ok করে বেরিয়ে আসবে। ব্যাস আমাদের কাজ শেষ আসুন আর একবার আমাদের Original Image ও Final Image দেখে নিই।

আমাদের Original Image:


আর আমাদের Final Image টি হলে

Download Photoshop raw psd file

ফটোশপ ব্যবহার করে আপনার যে কোন ছবিতে থ্রিডি popup effect দিন (পর্ব - ২)

0 comments
আশা করি আপনাদের গত পর্ব পর্যন্ত যা দেখিয়েছিলাম তা বুঝতে বা করতে কোন সমস্যা হয়নি। আপনাদের কোন স্টেপ বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই টিউটোরিয়ালটা একটু বড়তো তাই পর্ব পর্ব করে আপনাদের সামনে উপস্থাপন করছি। চলুন গত পর্বে দেখানো স্থানের পর থেকে শুরু করি।

এবার আমরা আমাদের Selectionটাকে Transform করবো তাই কি বোর্ড থেকে CTRL+T চাপ দিন বা Edit menu থেকে Free Transform সিলেক্ট করুন বা Select মেনু থেকে Transform command দিন।


এবার আমাদের selection টাকে perspective mode এ নিতে হবে। এজন্য আমরা Edit > Transform এ গেলে Perspective দেখতে পাবো বা আমরা কিবোর্ড থেকে CTRL+Click করলেও এ কাজটি করা যাবে।


আমরা যদি Ctrl চেপে ধরে নিচের ছবিতে দেখানো স্থানে মাউস দিয়ে ড্রাগ করি তাহলে নিচের মত করতে পারবো


এবার আবারো Ctrl চেপে ধরে নিচের পয়েন্ট দুটিও সামান্য বামে ও ডানে সরাই। আর এখানে আপনারা যদি menu তে যেয়ে perspective mode অন করে নিন তাহলে আর কিবোর্ড থেকে Ctrl press করা লাগবে না


এবার আমরা Edit > Transform > Scale এ চলে যাবো অথবা কি বোর্ড থেকে সরাসরি Ctrl + Click করেও কাজটি করতে পারেন।


তবে এখানে লক্ষণীয় CTRL চেপে কাজটি করলে নিচের ছবিতে দেখানো মাঝের পয়েন্টটি নিচের দিকে নামাবেন।


এবার আবারো একই ভাবে নিচের মাঝের পয়েন্টটা একটু উপরে উঠান


এভাবে উপরে উঠানোর পর নিচের ছবির মত দেখতে হলে Enter press করুন।


এবার আমাদের সিলেকশন থাকা অবস্থায় Layer Panel এ যান এখান থেকে Layer Mask Icon এ ক্লিক করুন

এখানে ক্লিক করার ফলে আমাদের লেয়ারে একটি Layer Mask Option যোগ হবে এবং এটি নিচের মত দেখাবে। আবার নিচের ছবির মাস্ক লেয়ার এর কাল অংশ দ্বারা বোঝায় ঐ অংশটুকু দেখা যাবে না আর সাদা অংশটুকু দেখা যাবে।


এবার যদি আমরা আমাদের Actual Document window এর দিকে তাকাই তাহলে নিচের মতন দেখতে পাবো।


এবার আমরা আমাদের ছবির চারপাশে একটি Border দিবো এজন্য আমরা নিচের ছবিতে দেখানো Fx option এ ক্লিক করবো

তারপর যে মেনু আসবে এখান থেকে Stroke এ ক্লিক করুন।

এটায় ক্লিক করার পর নিচের মত একটি উইন্ডো আসবে। এখান থেকে Color এর উপর ক্লিক করুন।


তাহলে কালার সিলেকশন এর জন্য একটি উইন্ডো আসবে এখান থেকে সাদা কালার সিলেক্ট করুন


Ok করুন তাহলে Layer Style Dialog Box ফেরৎ যাবেন এখান থেকে নিচের ছবির Inside এ ক্লিক করুন


Size অপশন থেকে ১৬ value দিতে পারেন বা আপনার পছন্দমতো এটা thick বা thin করতে পারেন


এই কাজগুলো করা হয়ে গেলে আপনার Screen টা এমন হবে দেখতে।


এবার আমরা আমাদের Layer Panel এ যাবো এবং সেখান থেকে POP UP লেয়ার এর ভিজিবিলিটি অন করে দিবো।



এই লেয়ারটি অন করার ফলে আমাদের অন্য লেয়ারগুলি এই লেয়ার এর নিচে ঢাকা পড়ে যাবে। এখন আমরা যে কোন একটি সিলেকশন টুল সিলেক্ট করি যেমন: Lasso, Pen, Quick Selection tool। এর যে কোন একটি সিলেক্ট করে নিচের ছবির মত শুধুমাত্র আমাদের ছবির Subject টাকে সিলেক্ট করি। আর এই সিলেকশন পারফেক্ট হওয়ার দরকার নেই মোটামুটি ঠিক হলেই হবে।


এবার আবার আমরা এই Layer এ Mask effect যোগ করবো এজন্য নিচের ছবিতে দেখানো Mask Icon এর উপর ক্লিক করি।


নিচের মত হয়ে যাবে Layer Panel টা এর কারণ আমরা আগের টিউটোরিয়ালে ব্যাখ্যা করেছি।

ফলে আমাদের প্রধান Document নিচের মত দেখতে হবে। আমরা কিন্তু প্রায় আমাদের কাঙ্খিত ছবির কাছাকাছি পৌছে গিয়েছি।

এবার আমরা আমাদের ছবির কোণায় Curl effect যোগ করবো যাতে এটা দেখতে আর একটু Realistic হয়। এজন্য আমরা flat layer select করি।


 এই পোষ্ট গুলো ছোট্ট ছোট্ট পর্বে ভাগ করছি কারন আপনাদের কম্পিউটারে যাতে ছবি গুলো তারাতারি লোড হয়
আজকের মত এখানে শেষ করছি আগামি পর্ব দেখার আমন্ত্রন রইল !!